ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টিকিটের টাকা ফেরত পাবেন বাংলাদেশের ম্যাচের দর্শকরা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৪:৫৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৪:৫৫:৫৯ অপরাহ্ন
টিকিটের টাকা ফেরত পাবেন বাংলাদেশের ম্যাচের দর্শকরা
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটির একটি বলও বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি।২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়মে বলা আছে, কোনো বল না হয়ে পরিত্যক্ত হলেই টিকিটের পুরো টাকাই দর্শকেরা ফেরত পাবেন। এই দুই ম্যাচের জন্যই সেটা বলবৎ থাকছে।তবে হসপিটালিটি বক্সেস, পিসিবি গ্যালারি-এই দুই অংশের জন্য যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন না।ফয়সালাবাদ, গুজরানওয়ালা, হায়দরাবাদ, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা—পাকিস্তানের এই দশ শহরে টিকিটের টাকা ফেরত দিতে দর্শকদের জন্য আউটলেট খোলা হয়েছে। টিকিটের টাকা ফেরত নিতে ১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যারা যারা টিকিট কেটেছেন, তাদের সশরীরে যেতে হবে আউটলেটে।


প্রসঙ্গত, বৈরি আবহাওয়ায় বাতিল হওয়া সেই দুই ম্যাচের প্রভাব অবশ্য টুর্নামেন্টে খুব একটা পড়েনি। কারণ ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা