ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বর্ণিল আয়োজনে রিও কার্নিভাল, উৎসবে মেতেছে লাখো মানুষ

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৫:০২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৫:০২:৫৭ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে রিও কার্নিভাল, উৎসবে মেতেছে লাখো মানুষ
ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলছে বিশ্বের সবচেয়ে জমকালো উৎসব রিও কার্নিভাল। পুরো নগরীতে সাজ সাজ রব। বাহারি পোশাকে প্যারেডে অংশ নিয়েছেন সব বয়সী হাজার হাজার মানুষ। সপ্তাহব্যাপী এই উৎসবে এবার দর্শনার্থী আসতে পারে কয়েক লাখ।রিও ডি জেনিরো এখন উৎসবের নগরী। সর্বত্রই সাজ সাজ রব। সাম্বার ছন্দে মেতেছে লাখ লাখ ব্রাজিলবাসী। জমকালো সাঁজে রাস্তায় নেমেছেন সব বয়সী মানুষ।ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর সাম্বাড্রোমে নেচে গেয়ে বিশ্বের সবচেয়ে বড় এই কার্নিভালের প্যারেডে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। বেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত রিও কার্নিভালে নগরীর প্রতিটা স্কুল আলাদা করে তৈরি করেছে একেকটি গল্প। যা গান, পোশাক আর প্যারেডের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।

বাসিন্দাদের একজন বলেন, ‘কার্নিভাল আমাদের জীবন। কৃষ্ণাঙ্গ সবাই এই কার্নিভাল ভালোবাসে। বাবা-মা সবসময় সঠিক উপদেশই দেন।’আরেকজন বলেন, ‘আমার জন্য কার্নিভালই জীবন। বিষণ্নতা থেকে মুক্তি পাই। এজন্য কার্নিভাল আমার জন্য জীবন।’কার্নিভালের প্রথম দুই দিনে সাম্বা স্কুলগুলোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুধু তাই নয়, রিও কার্নিভাল উপলক্ষে উপকূলীয় রিও ডি জেনিরোতে সব বয়সী মানুষ গায়ে কাঁদা মেখে ঐতিহ্যের এই উৎসব উদযাপনে মেতেছেন।

আকর্ষণীয় নানা প্রতিযোগিতা আর খেলাধুলা ছাড়াও এই কার্নিভালে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী সব পারফর্মেন্সের। ফ্লামেঙ্গো সমুদ্র সৈকতে সকালে শুরু হয়ে প্রায় সারাদিনই সুরের মূর্ছনায় চলেছে নানা আয়োজন। সপ্তাহব্যাপী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে লাখ লাখ পর্যটক। পুরো রিও ডি জেনিরো পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা