ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে পুড়লো ৮০টি বাড়ি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৫:০৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৫:০৪:৫৭ অপরাহ্ন
ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে পুড়লো ৮০টি বাড়ি
ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে অন্তত ৮০টি বাড়ি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত সাতশো বাসিন্দা।স্থানীয়রা বলছেন, অধিকাংশ বাড়ি কাঠের হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা এত ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুসারে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের দাবি, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে।রয়টার্স জানায়, শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৫টার পর অন্তত আড়াইশ স্কয়ার মিটার এলাকায় ঐ আগুন ছড়িয়ে পড়ে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি স্থানীয় দমকল বিভাগ।

আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরবাড়ি পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে প্রদেশটির অন্তত ১৩৯টি পরিবার। কারণ সাবাহ প্রদেশের এই বিশেষ অঞ্চলটি ছিল ঘনবসতিপূর্ণ।একটি বাড়ির মধ্যেই বাস করত ২ থেকে ৩টি পরিবার। এরই মধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধার কর্মীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী