ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাফতরিক ভাষা ঘোষণা করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১১:০১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১১:০১:০৭ পূর্বাহ্ন
ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাফতরিক ভাষা ঘোষণা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে দেশের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ মার্চ) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি নীতি বাতিল করা হয়েছে, যেখানে সরকারি ও ফেডারেল তহবিলপ্রাপ্ত সংস্থাগুলোকে ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষাগত সহায়তা দিতে বাধ্য করা হতো।

নতুন আদেশে বলা হয়েছে, ইংরেজিকে দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করলে তা কেবল যোগাযোগ সহজতর করবে না, বরং জাতীয় ঐক্য ও মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। নতুন অভিবাসীদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করার মাধ্যমে আমেরিকান ড্রিম বাস্তবায়নে সাহায্য করবে বলেও উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইংরেজি জানার মাধ্যমে নতুন অভিবাসীরা আরও অর্থনৈতিক সুযোগ পাবে, নিজেদের সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হতে পারবে এবং জাতীয় ঐতিহ্যে অবদান রাখতে পারবে। তবে, স্প্যানিশ ভাষার ওয়েবসাইট সরিয়ে দেওয়ায় হিস্পানিক অধিকার সংগঠনগুলো অসন্তোষ প্রকাশ করেছে।

ইউএস ইংলিশ সংগঠনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে ইংরেজি ইতোমধ্যেই আইনগতভাবে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত। তবে মার্কিন সেন্সাস ব্যুরো অনুসারে, দেশের ৩৪ কোটি জনগণের মধ্যে প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষ ঘরে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেউ জাতীয় ঐক্যের পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এটি ভাষাগত বৈচিত্র্য ও অধিকার খর্বের ইঙ্গিত। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্প্যানিশ ভাষার ওয়েবসাইট পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১