ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রমজানে আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১১:৪১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১১:৪১:২৬ পূর্বাহ্ন
রমজানে আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য
পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।খালিজ টাইমসের খবরে জানা যায়, রমজান মাসজুড়ে লুলু হাইপারমার্কেটের ৬০০টিরও বেশি শাখায় সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। আরেকটি কো-অপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ।রমজানের আগে গত কয়েক মাসে আমিরাতের বাজারে প্রচুর খাদ্যপণ্য প্রবেশ করেছে। দুবাইয়ের আল আওয়ীর ফল ও সবজি বাজারে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন পণ্য আসছে, আর আবুধাবির ব্যবসায়ীরা প্রতিদিন এনেছেন ছয় হাজার টন।


দারবিশ জানান, রমজানের মতো ব্যস্ত মাসগুলোতে চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার চেষ্টা করা হচ্ছে।অর্থ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সম্প্রতি ঘোষিত নয়টি মৌলিক পণ্যের দাম সুপারমার্কেটগুলো বাড়াতে পারবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গম।রমজানের সময় এ বিষয়ে ৪২০টি পরিদর্শন চালানো হবে। দারবিশ জানান, বাজার তদারকি শুধু সরাসরি পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রণালয় এরই মধ্যে আমিরাতজুড়ে ১৪টি প্রধান বিপণি কেন্দ্রের সঙ্গে ই-সংযোগ স্থাপন করেছে, যাতে এসব প্রতিষ্ঠানে মূল পণ্যের মূল্য পরিবর্তন হলেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়।

ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি মূল্য তালিকার কোনো অসঙ্গতি বা নিম্নমানের পণ্য দেখতে পান, তবে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে বা মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে পারেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা