ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

মা হওয়ার ঘোষণা এমি জ্যাকসনের

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:৪০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:৪০:২৬ পূর্বাহ্ন
মা হওয়ার ঘোষণা এমি জ্যাকসনের

মা হতে চলেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে বিয়ের দুই মাস পরই সুখবরটি জানান এই অভিনেত্রী।প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।গত ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার অ্যামি। সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রাক’। গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহি প্রমুখ। আপাতত তার হাতে আর কোনো সিনেমার কাজ নেই।


কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু