ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৬৫ বছরে খেলতে নেমে হ্যাটট্রিক, নিলেন প্রতিপক্ষের ১০টি উইকেট

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:৩৪:২৫ অপরাহ্ন
৬৫ বছরে খেলতে নেমে হ্যাটট্রিক, নিলেন প্রতিপক্ষের ১০টি উইকেট
বয়স বাড়লেও খেলায় আগ্রহ কমছে না ব্র্যাডলি ও’ডেলের। নিউক্যাসল সিটি ক্রিকেট ক্লাবের ১১০ বছরের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন তিনি। গত শনিবার, ওয়ালসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে চতুর্থ শ্রেণীর ম্যাচে ১৩.৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন তিনি, যা ক্লাবের ইতিহাসে প্রথম ঘটনা।

এ বিষয়ে ব্র্যাডলি ও’ডেল এবিসি নিউক্যাসল ব্রেকফাস্টকে বলেন, “এমন কিছু আগে কখনো করিনি, তাই খুব ভালো লাগছে। দলের সবাই মিলে আমার ওপর হামলে পড়েছিল, দুর্দান্ত!”

এই ১০ উইকেটের মধ্যে তিনটি ছিল বোল্ড, দুটি এলবিডাব্লিউ এবং পাঁচটি ক্যাচে পাওয়া। নিউক্যাসলের স্থানীয় বাসিন্দা জাস্টিন মোরান বলেন, “এমন কিছু এই মাঠে আগে দেখা যায়নি। সবাই জানত এটা বড় ঘটনা, অন্য দল হতবাক হয়ে গিয়েছিল। ওয়ালসেন্ড শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। ব্র্যাড আগে তরুণদের সুযোগ দিয়েছিল, কিন্তু ব্রেক থ্রু দরকার হলে নিজে এসে বল করেছে।”

ব্র্যাডলি ও’ডেল

মোরান আরও বলেন, “অধিনায়ক ও’ডেল নিজেকে নিয়ে নয়, দলকে নিয়েই বেশি চিন্তিত। যখন স্কোরার টেবিলে এল, নিজের ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে নয়, বরং দলের স্কোর সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন।”

শেষ পর্যন্ত, তার রেকর্ডের সামনে ওয়ালসেন্ড ৯২ রানে অলআউট হয়ে যায়। দিনের শেষে নিউক্যাসল ৩ উইকেটে ১৬৬ রান করে।

এমন দুর্দান্ত পারফরম্যান্সে ব্র্যাডলি ও’ডেল তার দলের প্রতি দারুণ উৎসাহ জুগিয়েছেন এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে একটি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এই কীর্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা