ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেলের জন্মদিন আজ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০১:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০১:০৭:৩০ অপরাহ্ন
টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেলের জন্মদিন আজ
টেলিফোনের অন্যতম আবিষ্কারক প্রখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্মদিবস আজ। ১৮৪৭ সালের এই দিনে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন তিনি। তাকে ‘বোবাদের পিতা’ তথা ‘দ্য ফাদার অব দ্য ডিফ’ নামে ডাকা হতো। তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা।এ কারণে তিনি শ্রবণ ও কথনসংশ্লিষ্ট গবেষণায় দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। ১৮৭৬ সালে তাকে টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়।পরবর্তী জীবনে গ্রাহাম বেল আরো বেশকিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন, যার মধ্যে রয়েছে উড়ো নৌকা এবং বিমান চালানো বিদ্যা। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন টেলিফোনকে তিনি এক উটকো ঝামেলা জ্ঞান করতেন। এ জন্যই নিজের গবেষণা ও অধ্যয়নকক্ষে কোনো টেলিফোন রাখতেন না। বেল মারা যাওয়ার পর আমেরিকার সব টেলিফোনে তাকে উপযুক্ত সম্মান জানাতে এক মিনিটের জন্য অবিরাম রিং বাজানো হয়।জীবনের প্রথম দিক থেকেই আলেকজান্ডার সংগীত এবং কলার প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন।কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই অনেক অল্প বয়সেই তিনি একজন পিয়ানোবাদক হয়ে ওঠেন। শৈশবে তিনি মুখাভিনয় এবং বিভিন্ন প্রকারের শব্দ উৎপাদনের মাধ্যমে পরিবারে আগত অতিথিদের মনোরঞ্জন করতেন।

গ্রাহাম বেলের মায়ের বধিরতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তার মায়ের সঙ্গে কথোপকথনের জন্য তিনি সাংকেতিক ভাষা রপ্ত করেন। তার মায়ের বধিরতা নিয়ে কাজ করতে গিয়েই আলেকজান্ডার শব্দবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন।
আলেকজান্ডার গ্রাহাম বেল ১৯২২ সালের ২ আগস্ট পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগে ৭৫ বছর বয়সে কানাডায় মৃত্যুবরণ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১