ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলে প্রবেশের চেষ্টা, জর্ডান সেনার গুলিতে ভারতীয় নিহত

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০১:১৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০১:১৭:৪৯ অপরাহ্ন
ইসরাইলে প্রবেশের চেষ্টা, জর্ডান সেনার গুলিতে ভারতীয় নিহত
অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডানের সেনাদের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭), তিনি ভারতের কেরালার থুম্বার বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি, তবে রোববার (৩ মার্চ) জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতের খবর নিশ্চিত করেছে। এক সামাজিক মাধ্যমে পোস্টে দূতাবাস জানায়, তারা অত্যন্ত ‘দুঃখজনক’ এই ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং মরদেহ দেশে পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, পেরেরা জর্ডান ভ্রমণ ভিসায় গিয়েছিলেন এবং পরে তিনি অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় পেরেরার আত্মীয়, মেনামকুলামের বাসিন্দা এডিসনও ইসরাইলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তিনি গুলিবিদ্ধ হন, তবে বেঁচে যান এবং চিকিৎসা শেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

এটি ঘটেছে ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের পটভূমিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১