ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায়  ৪ জনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০১:৫৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০২:০০:১৪ অপরাহ্ন
রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায়  ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন।সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। নিহত ৪ জনই পুরুষ। মরদেহ ৪টি পাওয়া  গেছে ৬ তলায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। পরে দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
এতে আরও বলা হয়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস
 

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?