ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্যের

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০২:০৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০২:০৯:১৪ অপরাহ্ন
ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্যের
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার (২ মার্চ) ফরাসি দৈনিক সংবাদপত্র লে ফিগারো-কে এই প্রস্তাবের কথা জানান।

ম্যাক্রোঁ বলেন, এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ অন্তর্ভুক্ত হবে না, তবে আকাশ, সমুদ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলা রোধ করার ক্ষেত্রে এটি কার্যকর হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় নেতাদের একটি সম্মেলনে ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আলোচনা হয়েছিল। সেখানে ফ্রান্স ও ব্রিটেন এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তিক্ত বৈঠকের পর বিশ্ব নেতারা ইউক্রেনের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

ম্যাক্রোঁ বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থলসেনা ইউক্রেনে মোতায়েন করা হবে। তবে, আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনে কোনো ইউরোপীয় সেনা মোতায়েন করা হবে না।

তিনি আরও বলেন, “এখন প্রশ্ন হলো, আমরা এই সময়টিকে যুদ্ধবিরতির জন্য কীভাবে কাজে লাগাব।”

লন্ডনে অবস্থানকালে জেলেনস্কি এই পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, ম্যাক্রোঁ জানিয়েছেন যে ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যয় করতে হবে এবং ইউরোপীয় কমিশনকে প্রতিরক্ষা ব্যয়ের জন্য আরও উদ্ভাবনী হতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন