ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

ফোনে আসক্ত? জেনে নিন মুক্তির উপায়

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০২:৫৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০২:৫৭:০৭ অপরাহ্ন
ফোনে আসক্ত? জেনে নিন মুক্তির উপায়
আপনি কি অযথাই ফোন স্ক্রোল করছেন, প্রতিটি নোটিফিকেশন চেক করছেন? আপনি কি নিজেকে স্ক্রিনের সমুদ্রে হারিয়ে ফেলছেন, ডিজিটাল জগৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারছেন না? স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার খুবই কার্যকর হাতিয়ার হতে পারে। কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার কর্মক্ষেত্রে, স্কুলে এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যাও তৈরি করতে পারে। আপনি যদি বাস্তবে মানুষের সঙ্গে কথা বলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বা গেম খেলে বেশি সময় ব্যয় করেন, অথবা যদি সব মেসেজ এবং অ্যাপ চেক করা বন্ধ করতে না পারেন, এমনকী যখন এটি আপনার জীবনের ক্ষতি করছে, তাহলে প্রযুক্তি কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে ভাবার সময় এসেছে। এই ধরনের আচরণকে কথ্য ভাষায় ফোন আসক্তি বা নোমোফোবিয়া বলা হয়।
ফোন আসক্তি আজকের অবিরাম সংযোগের যুগে একটি বিস্তৃত বিষ, যা মানুষের উৎপাদনশীলতা এবং সুস্থতার ক্ষতি করে। কয়েকটি সহজ পরিবর্তন করে আপনার প্রযুক্তিগত সম্পর্ক পরিবর্তন করতে পারেন এবং জীবনকে পুনরুজ্জীবিত করতে পারেন। জেনে নিন কী করবেন-

১. ফোন থেকে সাপ্তাহিক বিরতি নিন

সপ্তাহে একদিন ফোন ছাড়া নিজের জন্য রেখে দিলে অফুরন্ত স্ক্রলিংয়ের চক্র শেষ হবে। এটি মেনে চললে আপনি অফলাইনে থাকা জিনিসগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারবেন এবং প্রকৃত অফলাইন সংযোগ তৈরি হবে। ঘন ঘন প্রযুক্তি ব্যবহার না করলে তা মানসিক চাপ কমাতে এবং সামগ্রিকভাবে আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে।

২. শোবার ঘরে ফোন চার্জ করবেন না
শোবার ঘরে ফোন চার্জ করলে গভীর রাত পর্যন্ত এটি ব্যবহার করতে প্রলুব্ধ হতে পারেন, যা আপনার ঘুমের মানকে প্রভাবিত করে। অন্য কোথাও ডিভাইস চার্জ করে ডিজিটাল বিক্ষেপ থেকে মুক্ত একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারবেন। এই সহজ পরিবর্তনটি আরও ভালো ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।

৩. ৩০ দিনের পরীক্ষা

মোবাইল ব্যবহার সীমিত করার ৩০ দিনের পরীক্ষা দীর্ঘস্থায়ী রুটিন পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। সচেতনভাবে স্ক্রিন টাইম কমিয়ে সময় ব্যয় করার বিকল্প উপায় আবিষ্কার করতে পারেন, যার ফলে উৎপাদনশীলতা এবং ব্যক্তিগত সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৪. অ্যাপ কমান

ঘন ঘন বিজ্ঞপ্তি ফোকাস ব্যাহত করতে পারে এবং উদ্বেগ বাড়াতে পারে। নির্দিষ্ট সময়কালে অপ্রয়োজনীয় অ্যালার্ট বন্ধ করে অথবা ‘ডোন্ট ডিস্টার্ব’ মোড ব্যবহার করে ঝামেলা কমাতে পারেন। আপনার ডিভাইসের ওপর এই নিয়ন্ত্রণ মানসিক অস্থিরতা কমাবে এবং সময়ের সঠিক ব্যবহার সম্ভব করে তুলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি