ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৪:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৪:২১:০৬ অপরাহ্ন
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইইউ’র সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

তিনি বলেন, “বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় ইইউ ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এছাড়া চলমান সংস্কার উদ্যোগে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”

ইইউ কমিশনার লাহবিব ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। প্রয়োজন হলে আরও সাহায্য করা হবে।”

বৈঠকে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। তবে ইইউ পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভাব্য সময় হিসেবে এ বছরের ডিসেম্বরের কথা উল্লেখ করেন তিনি।

ইইউ’র এই অর্থায়ন মানবিক সহায়তা, ক্যাম্পের অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান বাস্তবায়নে কাজে লাগানো হবে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা