ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দিনে খাবারের দোকান বন্ধ রাখতে হুঁশিয়ারি, দুর্ভোগ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১০:২১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১০:২১:০৭ পূর্বাহ্ন
দিনে খাবারের দোকান বন্ধ রাখতে হুঁশিয়ারি, দুর্ভোগ
রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে দিনের বেলা খাবারের দোকান খোলা রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ধর্মীয় অনুভূতির কথা বলে স্থানীয় বণিক সমিতি ও কিছু সংগঠন এ সিদ্ধান্ত নিলেও এতে অসুস্থ ব্যক্তি, শিশু, শ্রমজীবী ও ভিন্ন ধর্মাবলম্বীরা দুর্ভোগে পড়ছেন। ব্যবসায়ীরাও পড়েছেন আর্থিক সংকটে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারে স্থানীয় বণিক সমিতি নোটিশ দিয়ে জানায়, রমজানে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে। সুজাতপুর বাজারেও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছে, সেখানে জরিমানা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

ছেংগারচর বাজারে গিয়ে দেখা গেছে, সব দোকান বন্ধ। চিকিৎসা নিতে আসা রহমত মিয়া (৬৫) বলেন, ‘সারা দিন না খেয়ে থাকব? ওষুধ খাওয়ার জন্যও তো কিছু দরকার।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক রেস্তোরাঁ মালিক বলেন, ‘ব্যবসা বন্ধ, আয় বন্ধ। এবার ঈদে কীভাবে চলব বুঝতে পারছি না।’

এদিকে মাদারীপুরের শিবচরে হাজী শরীয়তুল্লাহ সমাজকল্যাণ পরিষদের পীরজাদা হানজালা রমজানে দিনে দোকান খোলা রাখার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। দোকান খোলা থাকলে আমরা তা বন্ধ করব।’

তবে অনেকেই বলছেন, এমন নিষেধাজ্ঞা মানবিক ও সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। একাধিক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা