ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

‘আ. লীগরে দিতাম ৫০ টাকা, এখন ১০০ দিতে চাইছি, তারা চায় দেড় লাখ টাকা’

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১০:৩১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১০:৩১:১২ পূর্বাহ্ন
‘আ. লীগরে দিতাম ৫০ টাকা, এখন ১০০ দিতে চাইছি, তারা চায় দেড় লাখ টাকা’
ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার জন্য বছরে দেড় লাখ টাকা চাঁদা? এ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন বায়তুল মোকাররমের হকাররা। 

৩৫ বছর ধরে এখানে ব্যবসা করা আমির আলী বললেন, “আগে ৫০ টাকা দিতাম, বরজোর ১০০ টাকা দিতে পারব, এর বেশি পারব না। এত বছর ধরে এমন অত্যাচার আর দেখি নাই। আমরা স্বাধীনতা আনলাম কিসের জন্য?”

দুই সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদের পশ্চিমে লিংক রোডের ফুটপাতের দোকানগুলো। নতুন ইজারাদার চাঁদার হার বাড়িয়ে দিলে রাজি হননি হকাররা। গত ২০ ফেব্রুয়ারি সমঝোতা না হওয়ায় ইজারাদার শাহজালাল বাদলের লোকজন দোকানে ভাঙচুর চালায়। এরপর থেকেই বন্ধ দোকান, রাস্তায় বিক্ষোভ।

হকাররা সমাধানের আশায় মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যান। সবুজ বলেন, “আমরা বলেছি, ৫০ টাকা করে দাও। তারা রাজি না হয়ে বলল, ৫০ ইঞ্চির জন্য দেড় লাখ টাকা দিতে হবে। না দিলে দোকান বসবে না। আমরা বলেছি, এক টাকাও দেব না। গুলি করলেও জায়গা ছাড়ব না।”

তবে ঘটনাস্থলে অন্যদের বিরোধিতা। কেউ কেউ দাবি করলেন, চাঁদার অঙ্ক বাড়ানোর কথা মিথ্যা। হঠাৎ এসে সবুজ বললেন, “আওয়ামী লীগের কিছু লোক এসব করে, আমাদের নামে অপপ্রচার চালায়। যারা অভিযোগ করছে, তারা পালিয়ে গেছে। সত্য হলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না!”

দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবিকে পাওয়া না গেলেও প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, “দেড় লাখ টাকা চাঁদার অভিযোগ আমার জানা নেই। সম্পত্তি কর্মকর্তাকে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে।”

ফুটপাতে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষেরা বলছেন, সমঝোতা না হলে পেট চলবে না। প্রশাসনের দায়িত্বশীল হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা