ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১০:৪২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১০:৪২:৫০ পূর্বাহ্ন
কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী
রাজশাহীর তালাইমারী এলাকায় কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, “আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এজন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম, যার মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করেছি। কিন্তু দুর্ঘটনায় কোমরে আঘাত পেয়ে কাজ করতে পারছি না, তাই দু’টি কিস্তি দিতে পারিনি। এজন্য এনজিওর কর্মী এসে বাড়ি থেকে আমার ছাগল নিয়ে গেছেন।”

রোববার সেহরির পর বোনের বাড়িতে ঘুমানোর সুযোগে কিস্তি আদায়ে ফাতেমার বাড়িতে যান এনজিওকর্মী। ফাতেমাকে না পেয়ে বাড়িতে বাঁধা একটি ছাগল নিয়ে চলে যান তিনি। ফাতেমা বলেন, “ছাগলটি আমার নিজেরও না, রিসা বেগমের। আধাআধি করে পালন করছিলাম।”

এলাকায় জানাজানি হলে এনজিও কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর ছাগলটি রিসা বেগমের কাছে ফেরত দেন।

স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর ধরে ঋণ কার্যক্রম চালালেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, “সংস্থার নিবন্ধন আছে কি না, দেখে বলতে হবে। তবে কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়া ঠিক হয়নি। ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা