ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

বিস্কুটে ট্রাম্প-কমালার ছবি: যার বিস্কুট বেশি বিক্রি হবে, সেই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:১৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:১৪:০১ অপরাহ্ন
বিস্কুটে ট্রাম্প-কমালার ছবি: যার বিস্কুট বেশি বিক্রি হবে, সেই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট
ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের বাসকিন বেকারির এই কুকি পোল বা বিস্কুট জরিপ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দারুণ আলোড়ন তুলেছে। 

নির্বাচনী জরিপ হিসেবে এটি বেশ ব্যতিক্রমী ও মজাদার। মূলত, বাসকিন বেকারি নির্বাচনী মৌসুমে প্রধান দুই প্রার্থীর কার্টুন ছবি যুক্ত বিশেষ বিস্কুট বিক্রি করে, যা দিয়ে তারা জনমত যাচাইয়ের চেষ্টা করে। 

গত ৪০ বছরের ১০টি নির্বাচনে ৯ বার তাদের কুকি পোল সঠিক পূর্বাভাস দিয়েছিল। শুধুমাত্র ২০২০ সালের নির্বাচনে তারা ভুল প্রমাণিত হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পের কুকি বেশি বিক্রি হলেও নির্বাচনে জয়লাভ করেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

এবারের কুকি পোলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কুকির বিক্রি ৩০ হাজার ৯৪৩টি, যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের কুকির বিক্রি হয়েছে ১১ হাজার ৯৬০টি। এই বিস্কুট জরিপ অনুযায়ী, ট্রাম্পের জয় লাভের সম্ভাবনা বেশি হলেও, প্রচলিত গণমাধ্যমের বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 

বাসকিন বেকারির এই কুকি জরিপ প্রচুর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই এটিকে একটি মজার পূর্বাভাস হিসেবে দেখছেন। যদিও এটি নির্ভরযোগ্য রাজনৈতিক জরিপ নয়, তবুও এই ধরনের জনমত যাচাই মার্কিন নির্বাচনের আকর্ষণ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ