ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

গ্রেপ্তার এড়াতে নিখোঁজ শ্রীলঙ্কার আইজিপি

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১১:০৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১১:২৯:১৩ পূর্বাহ্ন
গ্রেপ্তার এড়াতে নিখোঁজ শ্রীলঙ্কার আইজিপি
গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই শ্রীলঙ্কার পুলিশ প্রধান দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যম তামিল গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দেশবন্ধু তেন্নাকুনের নির্দেশে চালানো এক অভিযানে বন্দুকযুদ্ধে একজন কর্মকর্তা নিহত হন, আরেকজন গুরুতর আহত হন। অভিযানের উদ্দেশ্য ছিল ওয়েলিগামায় একটি হোটেলে বেআইনি মাদক ব্যবসার সন্ধান করা। তবে ওই হোটেলে কোনো মাদক পাওয়া যায়নি, আর স্থানীয় পুলিশ অভিযানের ব্যাপারে অন্ধকারে ছিল।

একজন সিনিয়র কর্মকর্তা জানান, “গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। তার দেহরক্ষীরা বাড়িতে থাকলেও তিনি পলাতক।”

৫৩ বছর বয়সী তেন্নাকুন যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আদালত তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিতর্কিতভাবে তেন্নাকুনকে পুলিশ প্রধান নিযুক্ত করা হয়। তার নিয়োগ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, যা এখন আরও জটিল আকার ধারণ করেছে।

এই ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন