ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০১:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০১:২৩:৩৯ অপরাহ্ন
জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি: নাহিদ ইসলাম
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, "জুলাই বিপ্লবে ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র-তরুণ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয়, সে জন্য আমরা দেশের মানুষের দোয়া চাই।" এনসিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করে দলটি। বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করে এনসিপি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম