ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আমিরাতে লটারিতে প্রায় ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি প্রবাসী

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০২:৩৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০২:৩৮:৪৬ অপরাহ্ন
আমিরাতে লটারিতে প্রায় ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি দুবাইতে থাকেন এবং জাহাজ নির্মাণ শিল্পে কর্মরত। ৪৪ বছর বয়সী এই কর্মী ১১ ফেব্রুয়ারি টিকিটটি কিনেছিলেন, এবং তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮।

লটারির জয়ী হওয়া পর জাহাঙ্গীর বলেন, ফোনে কল আসার সময় তিনি গভীর মোনাজাতে ছিলেন এবং যখন তিনি খবরটি শুনলেন, তখন তিনি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তিনি এই জয়টিকে শুধু নিজের নয়, বরং ১৫ জনের বন্ধু গ্রুপ এবং তাদের পরিবারেরও অর্জন বলে মনে করেন।

জাহাঙ্গীর তার লটারির অর্থ দিয়ে দুবাইয়ে একটি ছোট ব্যবসা শুরু করার এবং বন্ধুদের সঙ্গে তা শেয়ার করার পরিকল্পনা করেছেন। তিনি আরো বলেন, "আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।"

এছাড়া, ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’-এর একটি টিকিটের মূল্য ১৫০ দিরহাম এবং দুইটি টিকিট কিনলে একটি টিকিট বিনামূল্যে পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন। এবার তার মধ্যে যোগ হলো জাহাঙ্গীর আলম।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল