ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পশুর নদে দুই জাহাজের সংঘর্ষ: নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:২৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:২৭:৫৯ অপরাহ্ন
পশুর নদে দুই জাহাজের সংঘর্ষ: নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বন্দরের পশুর চ্যানেলে দুটি জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে আব্দুল হাকিমের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর একটি ডুবুরি দল। রোববার (৩ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে একটি ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

নিহত আব্দুল হাকিম খুলনার লাউডোব এলাকার বাসিন্দা। গত শুক্রবার (১ নভেম্বর) রাতে পশুর চ্যানেলে কয়লাবাহী জাহাজ ‘এমভি মিজান’ এবং গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’-এর মধ্যে সংঘর্ষের ঘটনায় হাকিমসহ পাঁচজন জেলে নদীতে পড়ে যান। চারজনকে উদ্ধার করা গেলেও হাকিম নিখোঁজ ছিলেন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের তথ্য অনুযায়ী, কয়লা বোঝাই করা ‘এমভি মিজান’ জাহাজটি যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল, যখন গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’-এর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে লাইটার জাহাজটি ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে মোংলা বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা