ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার
সৈয়দা রিজওয়ানা হাসান

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৫:৪৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৫:৪৮:৩৮ অপরাহ্ন
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ৬৮.১৬% ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে, যা বেশ ইতিবাচক অগ্রগতি।"

চিকিৎসা সেবার উন্নয়নে সরকার বড় পরিসরে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে বলে জানান উপদেষ্টা। বর্তমানে পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে, পাশাপাশি আরও ২,০০০ জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "গ্রামগঞ্জের সাধারণ মানুষ যেন পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।"

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরমকো (Aramco)-র সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, "আমাদের বাণিজ্য উপদেষ্টা সম্প্রতি সৌদি আরবে গিয়ে আলোচনা করেছেন। তারা বাজারমূল্যের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।" বর্তমানে বাংলাদেশ দুটি দেশ থেকে এলএনজি আমদানি করছে এবং নতুন চুক্তির ফলে জ্বালানি সংকট মোকাবিলা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম