ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কংগ্রেসে প্রথম ভাষণ ট্রাম্পের

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কংগ্রেসে প্রথম ভাষণ ট্রাম্পের
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এ সময় সীমান্ত শক্তিশালী করতে আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিরে এসেছে এবং আমরা শুরু করেছি।’

 
ট্রাম্প বলেন, তার নতুন বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের কৃষকের জন্য ভালো হবে। তিনি কৃষকদের ভালোবাসেন বলেও জানান।এছাড়া যুক্তরাষ্ট্রের ‘গোল্ড কার্ড’ নিয়ে যৌথ অধিবেশনে কথা বলেন ট্রাম্প। এর আগে ৫০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। 
 
কংগ্রেসের ভাষণে কানাডা এবং মেক্সিকোর মাদক ফেন্টানিল নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘কানাডা ও মেক্সিকো থেকে এত পরিমাণে ফেন্টানিল আমাদের দেশে আসতে আগে কখনও দেখা যায়নি।’এটি হাজার হাজার পরিবার ধ্বংস করছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
 
তিনি বলেন, দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার ভর্তুকি পাচ্ছে। আমরা আর এটি করব না।এছাড়া সরকারি বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। 
 
ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত এবং কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণার পর কংগ্রেসে ভাষণ দিলেন। যা মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা