ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় বাংলাদেশ দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ দশম বারের মত পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য ঋণখেলাপিদের সংসদে বসিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে অর্থনীতি পরিবর্তন সম্ভব নয়- নাহিদ ইসলাম নেপালের নির্বাচন: জেন-জি ঝড়ে উড়ে গেল পুরোনো নেতৃত্ব রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ যুদ্ধ বন্ধের কৌশলে ইসরাইল-যুক্তরাষ্ট্র খোঁজা হচ্ছে পিছু হটার পথ ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চাই না ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৩:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৩:১৬:৫৯ অপরাহ্ন
নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত
বরিশালের গৌরনদীতে নানার হাত ধরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন নানা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সিকদার (১০) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে। তার নানার নাম মজিবর রহমান।



স্বজনেরা জানান, কয়েক দিন আগে বাটাজোর এলাকায় পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর নাতি ইয়াসিনকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছিলেন। পথে মাহেন্দ্রা গাড়ি থেকে নেমে তারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী হাওলাদার পরিবহনের একটি লোকাল বাস চাপা দিলে শিশু ইয়াসিন ঘটনাস্থলেই মারা যায়। আর তার নানা গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে আগেই বাসের আরোহীরা নিরাপদে নেমে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়। বৃদ্ধ মজিবরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল