ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

ছাড় পেলো না ভারত, অতিরিক্ত শুল্ক আদায়ের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৩:৪৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৩:৪৫:৫৬ অপরাহ্ন
ছাড় পেলো না ভারত, অতিরিক্ত শুল্ক আদায়ের ঘোষণা ট্রাম্পের
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে জানিয়ে দিলেন চীন, কানাডা, মেক্সিকোর মতো ভারতের ওপরও অতিরিক্ত শুল্কনীতি চালু হচ্ছে।

গণমাধ্যমের তথ্যমতে, আগামী ২ এপ্রিল থেকে ভারতের পণ্যসামগ্রীতে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাতে চলেছে যুক্তরাষ্ট্র। ১ এপ্রিলের জায়গায় ২ এপ্রিল থেকে চালু করার কারণও নিজেই ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চাই না, শুল্কবৃদ্ধির দিনটি এপ্রিল ফুলস ডে-র সঙ্গে কোনোভাবে মিলে যাক।’ 

 

ভাষণে তিনি কংগ্রেসকে বলেন, ভারতসহ বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে। তার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রও সেসব দেশের কাছ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক আদায় করবে। তার সরকার এই সিদ্ধান্তে বদ্ধপরিকর।
 

 
ট্রাম্প তার ভাষণে আরও বলেন, কেউ যদি ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদন না করে, তাহলে তাকে শুল্ক দিতেই হবে, কোনো কোনো ক্ষেত্রে বিরাট বোঝা চাপবে। দশকের পর দশক ধরে অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে চড়া হারে শুল্ক আদায় করে চলেছে। এবার আমাদের পালা। তাদের কাছ থেকেও আমরা চড়া হারে শুল্ক আদায় করে ছাড়ব।
 

মার্কিন প্রেসিডেন্ট তালিকা ধরে বলেন, ভারতসহ অনেকগুলো দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল পরিমাণের শুল্ক আদায় করে আসছে বছরের পর বছর ধরে। গড়পরতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা। এছাড়াও অনেক দেশ আমাদের শুল্কের চেয়ে অনেক গুণ চড়া হারে আমাদেরই কাছ থেকে আমদানি কর আদায় করে থাকে। এবার আমরা তার বদলে তাদের কাছ থেকেও অনেক বেশি অঙ্কের শুল্ক আদায় করব।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘ভারতবন্ধু’ ট্রাম্প তার ভাষণে আলাদা করে ভারতকে চিহ্নিত করে বলেন, দেশটি আমাদের কাছ থেকে গাড়ি সংক্রান্ত শুল্ক প্রায় ১০০ শতাংশ বেশি আদায় করে আসছে। আমাদের পণ্যের ওপর চীনের গড় শুল্ক হলো আমাদের হারের দ্বিগুণ। আবার দক্ষিণ কোরিয়ার গড় শুল্কহার আমাদের তুলনায় চারগুণ বেশি। 

 
তার ভাষ্য, ‘আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই পাল্টা শুল্কনীতি চালু হোক। কিন্তু আমি চাই না যে, এর জন্য কেউ এপ্রিল ফুলস ডে-কে জুড়ে দিয়ে তামাশা বানাক। তাই ২ এপ্রিল থেকেই নয়া শুল্কনীতি ধার্য করবে যুক্তরাষ্ট্র।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস