ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:০২:৪১ অপরাহ্ন
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছে সংস্থাটির কর্মকর্তাদের একাংশ।
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা


বুধবার (৫ মার্চ) বেলা ১২টার পর থেকে কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন। ঘটনা স্থল থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অবরুদ্ধ অবস্থায় আছেন শীর্ষ কর্মকর্তারা।

 
জানা যায়, দুপুর ১২টা থেকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর (পঞ্চম তলা) ঘেরাও করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা–কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
 

 আনুমানিক ১০–১২ জনকে আটক করে ভবনের গ্রাউন্ড ফ্লোরে নিতে দেখা গেছে। ভবনের সামনে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। ভেতরেও অভিযান চলছে।
 
মূলত নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তার জবাব চান কর্মকর্তা–কর্মচারীরা। কেউ কেউ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার (৪ মার্চ) এক আদেশ জারি সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম