ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, ২০০ সেনা অপহরণ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, ২০০ সেনা অপহরণ
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে প্রায় ২০০ সেনাকে অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকরা বলিভিয়ার কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এই সেনাদের জিম্মি করে। 

প্রতিবেদনে বলা হয়, অপহৃত সেনাদের হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় দেখা গেছে, আর ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। 
হামলাকারীরা ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গেছে এবং তিনটি সামরিক ইউনিটে আক্রমণ চালিয়েছে।  

বলিভিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর সেনাদের ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

কোচাবাম্বা শহর ও আশেপাশের এলাকাগুলোতে ইভো মোরালেসের সমর্থকেরা গত ১৯ দিন ধরে অবরোধ পালন করছে, যার অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, ইভো মোরালেস ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ী হলেও জালিয়াতির অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর পদত্যাগ করেন তিনি। তার সমর্থকেরা বর্তমানে তার বিরুদ্ধে থাকা ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের তদন্ত বন্ধের দাবিতে আন্দোলন করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে