ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫২:৪২ অপরাহ্ন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির
দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২২’। এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন চরভদ্রাসন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। ঈদের আগে একসঙ্গে এতো টাকা পেয়ে খুশিতে আত্মহারা রাসেলের পরিবার।


উল্লেখ্য, আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) বিকেলে চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ্ খান, গাজীরটেক ইউনিয়ন চেয়ারম্যান এয়াকুব আলী, স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম, চরভদ্রাসন বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভির, চিফ ডিভিশনাল অফিসার আল মাহফুজ খান, চরভদ্রাসন ওয়ালটন প্লাজার ম্যানেজার তরিকুল ইসলাম প্রমুখ।

রাসেল ফকির উপজেলার উত্তর আলমনগর এলাকার দিনমজুর রজ্জব ফকিরের ছেলে। রাজেন্দ্রপুর সরকারি কলেজের অনার্স ২য় বর্ষে পড়াশোনা করছেন রাসেল। সম্প্রতি বিয়ে করেছেন রাসেল ফকির। নতুন সংসারে ব্যবহারের জন্য গত মাসের ২৫ তারিখ ওয়ালটন প্লাজা থেকে ১১ হাজার ৫০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ৪১ হাজার ৭৯০ টাকা দামের একটি ফ্রিজ কেনেন রাসেল। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি ম্যাসেজ যায়।


তিনি বলেন, একটি ফ্রিজে আমার ভাগ্য খুলবে তা বিশ্বাস করতে পারছিলাম না। ওয়ালটনের কল্যাণে এখন আমার অনেক স্বপ্ন পূরণ হবে। ওয়ালটন থেকে পাওয়া টাকায় ব্যবসা করে সংসারের চাকা সচল রাখতে সক্ষম হবো। ওয়ালটন কর্তৃপক্ষকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন শুধু ব্যবসা করে না। দেশের আর্থ–সামাজিক উন্নয়নেও কাজ করছে। এরই ধারাবাহিতকায় আজ ১০ লাখ টাকা পেলেন সৌভাগ্যবান ক্রেতা রাসেল ফকির। সারা দেশে এই ক্যাম্পেইন চলছে। সবার উচিৎ ওয়ালটনের মতো ব্র্যান্ডের পণ্য কেনা। কষ্টে উপার্জিত টাকা যেন নন–ব্র্যান্ডেড পণ্য কেনার পেছনে ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখা উচিৎ। দেশের টাকা দেশে রাখতে দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য কিনতে হবে। ওয়ালটন যে ক্রতাদের দেওয়া প্রতিশ্রুতি রাখে, তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা