ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ফিলিপাইনে বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, দুই পাইলট নিহত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৫:১৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৫:১৬:৩৩ অপরাহ্ন
ফিলিপাইনে বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ফিলিপাইনে বিমানবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বুধবার (৫ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে অভিযান চালানোর সময় বিমানবাহিনীর প্লেনটি বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের।

কখন ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।


সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের কালাতুংয়ান পাহাড়ি এলাকায় ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল