ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৫:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৫:৩৩:৫৮ অপরাহ্ন
পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচ জন সেনাসদস্য রয়েছেন।


আজ বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, 'দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন'। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।এর আগে জানানো হয়েছিল, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

অপরদিকে, পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের মধ্যে ১৬ জনই নিহত হয়েছেন। আত্মঘাতী হামলায় জড়িত চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।


মঙ্গলবার সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টে দুইটি বিস্ফোরকভর্তি ভ্যান গাড়ি ঢুকে পড়ে। তার পরই ঘটে বিস্ফোরণ।খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতি হামলায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি: ডন/রয়টার্স

মাগরিবের আজান ও ইফতারের সময় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, 'কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। তারা কোনো ক্ষমা পাবে না।'


খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এটি দেশটির সাবেক স্বশাসিত নৃগোষ্ঠীদের এলাকা সংলগ্ন।এক গোয়েন্দা কর্মকর্তা এর আগে জানান, আত্মঘাতী হামলার পর ১২জন জঙ্গি সদস্য কমপাউন্ডে ঢুকে পড়ার চেষ্টা করেন।


পুলিশের এক কর্মকর্তা জানান, 'বিস্ফোরণের দমকে দুইটি চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে অন্তত আটটি বাড়ি ক্ষতির শিকার হয়েছে।'বিস্ফোরণে একটি মসজিদ ও আবাসিক ভবন বড় আকারে ক্ষতির শিকার হয়েছে। সেখানেই প্রাণ হারান ১৩ বেসামরিক ব্যক্তি ও আহত হন আরও ৩২ জন।


হামলার দায় নিয়েছে হাফিজ গুল বাহাদুর নামের একটি সশস্ত্র সংগঠন। এই সংগঠনটি ২০০১ সাল থেকে আফগানিস্তানে ন্যাটো জোটের বিরুদ্ধে তালিবানদের যুদ্ধে সমর্থন জুগিয়ে গেছে।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, 'আমাদের যোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ঢুকে পড়ে এবং এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।'

তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি হাফিজ গুল বাহাদুর।পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে উল্লেখ করে, 'আমরা নিশ্চিত, এই ঘৃণ্য হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন'

'আমরা এমন প্রমাণ পেয়েছি যে আফগানিস্তান থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে এবং সেখান থেকেই এসেছে নির্দেশনা', যোগ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী