ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ
২০১১ সালের পর ২০১৩ সালেও বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন থাইল্যান্ডের এক্কাচাই ও লাকসানা তিরানারাত। কিন্তু প্রেমের এমন গৌরবজনক নজিরও তাঁদের এক ঘরে আটকে রাখতে পারেনি। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ আয়োজিত এক প্রতিযোগিতায় এক্কাচাই ও লাকসানা টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। এর আগে, ২০১১ সালে তাঁরা ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে চুম্বন করে প্রথমবার এই রেকর্ড গড়েন।



৫৬ বছর বয়সী এক্কাচাই সম্প্রতি বিবিসি নিউজ ওয়ার্ল্ড সার্ভিসের ‘উইটনেস হিস্ট্রি’ পডকাস্টে তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে সম্মান বজায় আছে এবং তিনি অর্জিত স্মৃতিগুলোকে গুরুত্ব দিচ্ছেন।

২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয়েছিল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। কঠোর নিয়ম মেনে চলতে হয়েছিল প্রতিযোগীদের—চুম্বনরত অবস্থায়ই তাঁদের বাথরুম ব্যবহার করতে হতো।
এক্কাচাই জানান, ২০১১ সালে রেকর্ড গড়ার পর পরিবার ও বন্ধুরা অভিনন্দন জানালে তিনি মজার ছলে বলেছিলেন, ‘এমন কিছু করতে গেলে একটু পাগল হওয়া লাগে! সাধারণ কেউ এমন কষ্ট সহ্য করতে পারবে না।’

আরও জানা গেছে, ২০১৩ সালে সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে লাকসানা অসুস্থতা থেকে সেরে উঠছিলেন। তাই তাঁরা প্রতিযোগিতায় অংশ নিতে দ্বিধায় ছিলেন। তবে ৫০ হাজার থাই বাত (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি হিরার আংটি পুরস্কারের প্রলোভনে তাঁরা আবারও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

এর আগে, ২০১২ সালে তাঁরা রেকর্ড পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। কারণ এক্কাচাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে ২০১৩ সালে তাঁরা ফিরে এসে পুরোনো রেকর্ড ভেঙে জয়ী হন। বিজয়ের পর এক্কাচাই বলেন, ‘আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি শুধু পানি খেতে চেয়েছিলাম এবং বিশ্রাম নিতে চেয়েছিলাম।’

২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই বিভাগটি বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি জানায়, এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং নতুন নীতিমালার সঙ্গে মানানসই নয়। এর পরিবর্তে ‘দীর্ঘতম চুম্বন ম্যারাথন’ নামে নতুন ক্যাটাগরি চালু করা হয়। এই নিয়মে প্রতিযোগীরা প্রতি এক ঘণ্টা চুম্বনের পর পাঁচ মিনিটের বিরতি নিতে পারেন।

এর আগে অনেক প্রতিযোগী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছিলেন। ১৯৯৯ সালে এক দম্পতি ৩০ ঘণ্টার চুম্বনের পর হাসপাতালে ভর্তি হন। ২০০৪ সালে আরেকজন প্রতিযোগী ৩১ ঘণ্টার চুম্বনের পর অক্সিজেন নিতে বাধ্য হন এবং ২০১১ সালে এক প্রতিযোগী মাত্র ৩০ মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন।

বর্তমানে এক্কাচাই ও লাকসানা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই ক্যাটাগরির সর্বশেষ বিজয়ী দম্পতি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা