ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চবির হলে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা  

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৫২:১৯ অপরাহ্ন
চবির হলে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা  
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে নিম্নমানের খাবার পরিবেশন করায় ম্যানেজারকেই সেই খাবার খেতে বাধ্য করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিংয়ের খাবারে শামুক, শাকের ভিতরে শাক বাদে শুধু পানি পাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন তারা। পরে কিছু সময়ের জন্য ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেওয়া হয়।

শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ সজল জানান, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।এ বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা আলোচনা সভা করেন।

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ