ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি

অবসর নয়, মুশফিককে বিদায় সম্ভাষণ মাহমদুউল্লাহর

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন
অবসর নয়, মুশফিককে বিদায় সম্ভাষণ মাহমদুউল্লাহর
টানা ফর্মহীনতা আর তীব্র সমালোচনার মুখে অবশেষে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। গতকাল বুধবার রাতে ফেসবুকে এই ঘোষণা দেন ‘মি. ডিপেন্ডেবল”। এরপর থেকেই জল্পনা শুরু হয়, মুশফিকের ব্যক্তিগত জীবনের ভায়রা ভাই মাহমুদউল্লাহও একই পথ বেছে নেবেন কিনা? কিন্তু না, তেমন কিছু এখনো হয়নি।


মুশফিকের অবসর ঘোষণার পর মাহমুদউল্লাহও ফেসবুকে সরব হয়েছেন দীর্ঘদিনের সতীর্থকে বিদায় সম্ভাষণ জানাতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে তুমি যে সেঞ্চুরি করেছিল, সেটা এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল।’



টেস্ট আর টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ আরও লিখেছেন, ‘এটা খেলাটির প্রতি তোমার নিষ্ঠা, তোমার শ্রদ্ধা এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতার পরিচয় বহন করে। সব ক্রিকেটারের জন্যই এটা অনুপ্রেরণা। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটি রত্ন। তোমার লাল বলের ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল কিংবদন্তি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর