ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবির

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১১:০৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১১:০৯:৫৬ পূর্বাহ্ন
দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবির
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামে এক যুবক ধারাল দায়ের কোপে প্রতিবেশী ভাবী মিতু সরকার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত আনন্দ সরকারকে আটক করেছে।

বুধবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। দায়ের কোপে আহত হয়েছে নারীসহ আরো ৬ জন। আহতদের মধ্যে ২জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত মিতু সরকার (৩৬) উপজেলার ইচাইল গ্রামের রনজিত সরকারের স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। ঘাতক আনন্দ সরকার (২৮) একই গ্রামের নিমাই সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল গ্যারেজ শ্রমিক আনন্দ সরকার গত কয়েকদিন ধরে বাড়ির কারো সাথে কথা না বলে চুপচাপ ছিল। বুধবার বিকেলে বাড়িতে গিয়ে মায়ের নিকট দা চায়। দা হাতে পেয়ে মাকে কোপাতে যায়। মায়ের চিৎকার শুনে যে এগিয়ে আসে তাকেই এলোপাথারি কোপাতে থাকে। দায়ের কোপে প্রতিবেশী ভাবী দুই সন্তানের জননী মিতু সরকার ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার দায়ের এলোপাথারি কোপে তার বাবা নিমাই সরকার (৫৫), মা মিষ্ট রানি সরকার (৪৫), প্রতিবেশী দুলাল সরকার (৫৫), দিগেন সরকার (৫০), দিপা সরকার (২৫) এবং সুমা সরকার (২৭) আহত হয়। আহতদের মধ্যে দুলাল সরকার এবং দিগেন সরকারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, হত্যার কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার মুল হোতাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হবে। মামলার প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা