ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

কানাডার শত্রু তালিকায় ভারত

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৫৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৫৫:৪১ অপরাহ্ন
কানাডার শত্রু তালিকায় ভারত
ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে, বিশেষত খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পর থেকে।

সম্প্রতি কানাডা তাদের ২০২৫-২৬ সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদনে ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে চিহ্নিত করেছে, যা সম্পর্কের আরও অবনতির দিকে ইঙ্গিত করে। 

কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শিখ নেতাদের টার্গেট করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, যা নিয়ে ভারত প্রতিবাদ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আক্রমণের একটি নতুন কৌশল বলে উল্লেখ করেছে। ভারতীয় কূটনীতিকদের ওপর কানাডায় অডিও এবং ভিডিও নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

ভারত এটিকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে অভিহিত করেছে। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কানাডার এই কর্মকাণ্ড কূটনৈতিক প্রথার লঙ্ঘন এবং ভারতীয় কূটনীতিকদের ওপর চাপ সৃষ্টি করার অপ্রাসঙ্গিক প্রচেষ্টা।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু