ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

৮ নেপালি নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:০৪:২১ অপরাহ্ন
৮ নেপালি নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ৮ নেপালি নাগরিককে ফেরত পাঠিয়েছে। বুধবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায়, ওই ৮ জনকে নিয়ে একটি মার্কিন বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৬ জনের বৈধ নেপালি পাসপোর্ট ছিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেপালি দূতাবাস বাকি ২ জনের জন্য বিশেষ ভ্রমণ নথি ইস্যু করেছে।

চলতি সপ্তাহে মার্কিন অভিবাসন আদালত থেকে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, এদের কয়েকজন বড় অঙ্কের অর্থ পরিশোধ করে মানব পাচারকারীদের মাধ্যমে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে, কারও কাছেই শিক্ষার্থী ভিসা ছিল না।

এক সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত নাগরিকদের বিরুদ্ধে কোনো আপত্তি ছাড়াই নেপাল তাদের গ্রহণ করেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -এর অনুরোধে প্রয়োজনীয় নথি জারি করে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে।

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিতাড়িত কর্মসূচির আওতায় আফগানিস্তান, চীন, ভারত, নেপাল, ইরানসহ ১০টি দেশের অন্তত ৩০০ নাগরিককে পানামায় পাঠানো হয়েছে।

কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীদের ধরতে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর অভিযান শুরু করেছে। দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই অন্তত ১৪ হাজার অভিবাসীকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই কঠোর নীতির কারণে খুব কম সংখ্যক অবৈধ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করতে পারছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা