ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এবার ভাষানটেকে বস্তিতে আগুন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:০৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:০৯:১৪ অপরাহ্ন
এবার ভাষানটেকে বস্তিতে আগুন
রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তিতে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এবার ভাষানটেকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পর মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে, বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়, অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।

একইদিনের মধ্যে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভাষানটেকের আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা