ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:১১:০৭ অপরাহ্ন
অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ হয়ে পড়া নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। আর বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে।


যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে গতকাল বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এর সভাপতিত্ব করেন। 


বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে। বাংলাদেশকেও একইভাবে জানিয়েছে। আর বাংলাদেশও নিজ নাগরিকদের নিতে রাজি। তবে বাংলাদেশিদের যাতে ভারতীয়দের মতো হাতে পায়ে শিকল পড়িয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।


সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানো হবে বা এ প্রক্রিয়া কবে শুরু হবে, সেটা যুক্তরাষ্ট্র জানায়নি। বাংলাদেশ নিজ নাগরিকদের নাগরিকত্বের সত্যতা যাচাই করে ফেরত আনবে। এক্ষেত্রে যাদের ফেরত পাঠাবে, তাদের পূর্ণ তালিকা ও কনসুল্যার এক্সেস চাইবে বাংলাদেশ। এসব ক্ষেত্রে মার্কিন প্রশাসনের সহযোগিতা নেবে বাংলাদেশ। বাংলাদেশ চায় না কোনো বাংলাদেশি অবৈধভাবে অন্য দেশে বসবাস করুক।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু