ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বাবরদের ব্যাটিং শেখাতে আসছেন ইউসুফ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:১৬:৪৪ অপরাহ্ন
বাবরদের ব্যাটিং শেখাতে আসছেন ইউসুফ
হিসাব-নিকাশের দরকারই নেই — চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। ঘরের মাঠে রিজওয়ানদের এমন ব্যর্থতার পরই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কোচিং প্যানেলেও। ব্যাটিং কোচের পদ হারিয়েছেন শহীদ আসলাম, তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন ইউসুফ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কোচিংয়ে দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করেছেন ইউসুফ। এছাড়া নির্বাচক এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর পর কিছুদিনের মধ্যেই আরও বড় দায়িত্ব পেলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।

পাকিস্তানের ব্যাটিং ইউনিটের পুরোনো ছন্দ ফেরাতে ইউসুফের অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেটাই এখন অপেক্ষার বিষয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হতে পারে তার কোচিং দক্ষতা যাচাইয়ের প্রথম মঞ্চ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে