ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চারদিন বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:৩৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:৩৪:৪২ অপরাহ্ন
চারদিন বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার
বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে চারদিন ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।


এক প্রেস বার্তায় তিনি বলেন বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বর হতে ফোন করে জানানো হয় যে, ১৩ জন জেলেসহ ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চারদিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। 


এরপর কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষনিক উদ্ধার অভিযানের নিমিত্তে ওই এলাকায় যাত্রা করে। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ট্রলারটিতে ১৩ জন জেলেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে। 

পরবর্তীতে উদ্ধারকারী দল ট্রলারহ জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। ট্রলারটি বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার জন্য ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করে বলে প্রেস বার্তায় কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক উল্লেখ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা