ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

ডিপফেক ভিডিওর শিকার বিদ্যা, করলেন সতর্ক

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:৪৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:৪৬:৩৫ অপরাহ্ন
ডিপফেক ভিডিওর শিকার বিদ্যা, করলেন সতর্ক
নাক-মুখ তো বটেই, কণ্ঠস্বরেও কোনো পার্থক্য নেই! চেনা ভঙ্গিতে বসেছেন। নিজের নাম বলে অনুরাগীদের সম্বোধন করছেন। অথচ বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের দাবি— ‘এ আমি সে আমি নই’! 


সম্প্রতি এভাবেই বিদ্যা সতর্ক করলেন তার অনুরাগীদের। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী দাবি করে বলেছেন, পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বা ডিপফেক। আমার নকল বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে না জানিয়েই, দয়া করে আপনারা এই ফাঁদে পা দেবেন না! বলা কথা লেখার আকারেও শেয়ার করেছেন বিদ্যা।


খ্যাতি যেমন আছে, খ্যাতির বিড়ম্বনাও রয়েছে। সমাজ যত বিজ্ঞানমনস্ক হয়েছে, ততই প্রাসঙ্গিক ‘মানুষের জীবনে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’ প্রসঙ্গটি। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কথাই ধরা যাক। একা বিদ্যা নন, এর আগে এই বিশেষ পদ্ধতির ফাঁদে পড়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আমির খান, শচীন টেন্ডুলকার এবং আরও অনেকে। এদের মধ্যে দীপিকা, আলিয়া, রাশমিকা, ক্যাটরিনার কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি অশ্লীল ও আপত্তিজনক দেখা গেছে। যে কারণে তারা অনুরাগীদের কাছে অকারণে লাঞ্ছিত হয়েছেন। নিজেদের সম্মান বাঁচাতে দ্বারস্থ হয়েছেন আদালতের। এবার বুঝি বিদ্যার পালা!


যদিও নকল বিদ্যার ভিডিও বলছে, অভিনেত্রীকে অশ্লীলভাবে দেখানো হয়নি। তার মুখে বসানো হয়েছে এমন কিছু বক্তব্য, যার সঙ্গে সহমত নন তিনি নিজেই। বিদ্যার এখানেই আপত্তি। তার দাবি, আমি যা বিশ্বাস করি না, সেটাই ‘নকল’ আমি-র মুখে বসানো, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনুরাগীরা। এ ধরনের প্রযুক্তি ভীষণ অপছন্দ করি। যে কারণে নিজেই এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না, বিদ্যাও শেষে এআই প্রযুক্তির খপ্পরে!

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী