ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী শিক্ষার্থী আটক

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:৪৮:৫৩ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডিকার্ডধারী এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত একটায়।

আটক শিক্ষার্থীর নাম আবু হুরাইরা (২২), যিনি সিরাজগঞ্জের সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। তাকে হলের ২১৩ নম্বর রুমে প্রায়ই দেখা যেত। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথা ও কাজের অমিল পাওয়া যায়। এরপর তাকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেওয়া হয়। টিম ঘটনাস্থলে গিয়ে আবু হুরাইরার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডিকার্ডসহ আরও কয়েকটি স্কুল–কলেজের আইডিকার্ড উদ্ধার করে।

হল থেকে আটক হওয়ার পর আবু হুরাইরা জানিয়েছিলেন, "আমি মজা করে এই আইডিকার্ড তৈরি করেছি। এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।" তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন।

হলের আবাসিক ছাত্র আদনান ফরিদ জানান, তিনি আবু হুরাইরাকে আগে একাধিকবার হলে দেখেছেন। পরিচয় জানতে চাইলে সে কিছু বলত না এবং তার কথা সন্দেহজনক মনে হতো। একাধিকবার র‍্যাগ দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে, তবে সঠিক তথ্য না পাওয়ায় কোনও অভিযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক জানান, "হামার কাছে খবর আসে রাত ১২টার পরে নজরুল হলে এক বহিরাগত অবস্থান করছে। আমরা দ্রুত গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার প্রতারণা স্বীকার করে।" তিনি আরও জানান, আবু হুরাইরাকে তার পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম পুনরায় না করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী