ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত
মুশফিকের স্ত্রীর পোস্ট

‘এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়’

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৭:৪১ অপরাহ্ন
‘এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়’
মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার গতকাল (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অবসরের সিদ্ধান্ত জানান। 

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। ১৯ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে সাড়ে ৭ হাজারের বেশি রান করেছেন মুশফিক।

মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি তার অবসরের পর একটি আবেগঘন পোস্ট করেছেন। তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, তোমার দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল। তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ।" মন্ডি আরও বলেন, "এটা কঠিন সিদ্ধান্ত ছিল, তবে ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটি উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে।"

তিনি আরও বলেন, "দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।"

মুশফিকের এই অবসরের সিদ্ধান্তে তার পরিবার ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

কমেন্ট বক্স