ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ইফতারে বানিয়ে নিন মজাদার স্বাদের লাচ্ছি

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:৫৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:৫৮:০৫ অপরাহ্ন
ইফতারে বানিয়ে  নিন মজাদার স্বাদের  লাচ্ছি
প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। সারাদিন রোজা রাখার পর ইফতারে কমবেশি সবারই মন চায় ঠান্ডা কিছু কিছু খেতে। গরমের এই সময় শরীরের পানিশূন্যতা রোধে ইফতার ও সেহেরিতে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে ইফতারে বানাতে পারেন বিভিন্ন ধরনের লাচ্ছি।

কলার লাচ্ছি 

উপকরণ : ২৫০ লিটার ঠান্ডা পানি, ১৫০ গ্রাম মিষ্টি দই, ২ টি পাকা কলা, ১ থেকে ২ চামচ মধু , সামান্য এলাচ

প্রস্তুত প্রণালি : পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। 

পুদিনা পাতার লাচ্ছি 

উপকরণ : ৫ চামচ পুদিনা পাতার কুচি, ২ কাপ দই, সামান্য লবণ, আধা চামচ ভাজা জিরা, ১ কাপ পানি, কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালি : দই, জিরা, লবণ আর পুদিনা পাতা ব্লেন্ডারে দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি ও বরফের টুকরা দিন। ভালভাবে ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশনের আগে সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা যোগ করুন। 

প্লেইন লাচ্ছি

উপকরণ :২/৩ কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী,স্বাদ মতো বিট লবণ

প্রস্তুত প্রণালি: সবগুলোর উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

চকলেট লাচ্ছি
উপকরণ : এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী, ২ টেবিল চামচ চকলেট সিরাপ 

প্রস্তুত প্রণালি : সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢালার আগে সামান্য চকলেট সিরাপ ছড়িয়ে দিন। পরিবেশনের আগে গ্লাসে চকলেটের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।

উপকরণ: কমলা অথবা মাল্টার রস কোঁয়াসহ দেড় কাপ। টক দই আধা কাপ (ইচ্ছে করলে মিষ্টি দই দিয়েও করা যায়। তাহলে আর চিনি দিতে হবে না)। চিনি ১-২ টেবিল চামচ (স্বাদ মতো)। দারুচিনি-গুঁড়া আধা চা-চামচ। অরেঞ্জ জেস্ট বা কমলার খোঁসা কুচি সাজানোর জন্য অল্প পরিমাণে।

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল মজার এই অরেঞ্জ লাচ্ছি।

এবার একটি গ্লাসে ঢেলে উপরে অল্প অরেঞ্জ জেস্ট ছিটিয়ে পরিবেশন করুন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা