ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘জাল-মাছ রেখে’ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার নৌবাহিনী

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০২:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০২:০১:৫৮ অপরাহ্ন
‘জাল-মাছ রেখে’ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার নৌবাহিনী
বঙ্গোপসাগর থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে আটকের পর মিয়ানমার নৌবাহিনী কয়েক ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দিয়েছে। 

বুধবার বিকেলে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনী এই জেলেদের আটক করে। 

তবে, মধ্যরাতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আজ বৃহস্পতিবার ভোরে তারা টেকনাফে পৌঁছান বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

এদিকে, ফিরে আসা জেলেরা অভিযোগ করেছেন যে, মিয়ানমার নৌবাহিনী তাদের মাছ ও জাল রেখে দিয়েছে। ইউএনও জানান, বিষয়টি কোস্টগার্ড তদন্ত করছে। সেন্ট মার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে