ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন শ্বশুর

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০২:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০২:১৯:০৯ অপরাহ্ন
পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন শ্বশুর
শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর।বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি   হাসপাতালে পাঠিয়েছেন।


শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।


পুলিশ সূত্রে জানা যায়, গালিমপুর এলাকার ৭ বছরের এক ছাত্রীকে শরিফুল ইসলাম বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে গত মঙ্গলবার তার বাবার বাড়ি বাড়ৈখালীতে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে সংবাদ পেয়ে শরিফুল বাড়ৈখালীতে গিয়ে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাকে আটক করেন ও মাথার চুল কেটে দেন। বিষয়টি ওই পুত্রবধূর শ্বশুর জানতে পেরে বিকাল ৫টার দিকে পুত্রবধূর বাড়ি বাড়ৈখালীতে যান।



এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে পুত্রবধূ শ্বশুর ক্ষিপ্ত হয়ে শরিফুলের ডান কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় ইএনটি হাসপাতাল নিয়ে ভর্তি করেন।


শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, শুনেছি আহত মাদ্রাসাশিক্ষক ঢাকায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা