ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০২:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০২:২৪:০১ অপরাহ্ন
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত
রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম জহুরা খাতুন (৪৩)। তিনি স্থানীয় গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত রহম ব্যাপারীর মেয়ে।


রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির সামনে রেললাইনে কাছে তিনটি ছাগল চরাতে দেন জহুরা। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি ছাগলগুলো আনতে যান। রেললাইনের সঙ্গে ছাগলের রশি পেঁচিয়ে যাওয়ায় সেটি ছাড়ানোর চেষ্টা করছিলেন। এমন সময় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে ট্রেনটি চলে আসায় তিনি দুটি ছাগলের রশি ছাড়াতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জহুরা।

জহুরার ভাই পানজু ব্যাপারী বলেন, তাঁর বড় বোন (জহুরা) কানে কম শুনতে পেতেন। তিনি বাড়িতে গরু-ছাগল দেখাশোনা করতেন। ট্রেনের হুইসেল ঠিকমতো শুনতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী