ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ বরের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০২:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০২:৪০:১৪ অপরাহ্ন
বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ বরের মৃত্যু
বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। সে অনুযায়ী গতকাল বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতার কথা। বরযাত্রী নিয়ে বিয়ের আসরে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন বর মুন্না গড়।

গতকাল রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা–বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মুন্না গড় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা–বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে।


বরের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে রওনা হন মুন্না গড়। কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা–বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়ের সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল। রাত সাড়ে আটটার দিকে মাধবপুর চা–বাগানে পৌঁছার পর অসুস্থ হয়ে পড়েন বর। তখন তাঁকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরের এমন মৃত্যুর খবরে কনের বাড়িতেও কান্নার রোল পড়ে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাজেদুল কবীর বলেন, ‘আমাদের কাছে আনার পর ছেলেটির পালস, শ্বাসপ্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা শিওর হওয়ার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী