ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ওযু না করে কখনও ব্যাট-বল স্পর্শ করত না: মুশফিকের স্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৩:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৩:০১:০৭ অপরাহ্ন
ওযু না করে কখনও ব্যাট-বল স্পর্শ করত না: মুশফিকের স্ত্রী
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাত ১১টার দিকে এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার। তার অবসরের পর আবেগঘন বার্তায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।


মন্ডির বার্তায় ফুটে উঠেছে ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন, ত্যাগ, দল ও দেশের প্রতি তার মনোভাব। পাশাপাশি সমালোচকদের প্রতিও মুশফিকের স্ত্রীর অনুরোধ, সমালোচনায় যেন লাগাম দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পরিশ্রম ও নিবেদনের কথা তুলে ধরে মন্ডি লিখেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!!’


তিনি আরও লিখেন, ‘কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’

মুশফিক লিখেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।’


এদিকে সমালোচকদের প্রতি একটি বার্তা দিয়ে লেখার শেষ করেছেন মুশফিকের স্ত্রী, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী