ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যা লঙ্কান তারকার

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৩:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৩:৪২:৩৯ অপরাহ্ন
মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যা লঙ্কান তারকার
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ৩৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটারের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। এবার মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যায়িত করে আবেগঘন বার্তা দিলেন লঙ্কান তারকা দিমুথ করুণারত্নে।


বাংলাদেশের হয়ে অসংখ্য রেকর্ড গড়া মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তী আখ্যা দিয়েছেন করুণারত্নে। আজ ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মুশফিকুর রহিম।


ফেইসবুকে সেই ছবি দিয়ে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশী ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তী। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’


মুশফিককে ধন্যবাদ দিয়ে লঙ্কান এই ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।"


প্রসঙ্গত, ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ৯টি সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা